টাকা দিতে না পারলে পড়ালেখা ছেড়ে দাও: অধ্যক্ষ

১৮ জুলাই ২০২৩, ০৬:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোহাম্মদ মোস্তফা কামাল

মোহাম্মদ মোস্তফা কামাল © সংগৃহীত

টাকা দিতে না পারলে লেখাপড়া ছেড়ে দাও, ছাত্রকে এমনি কথা বলে আলোচনায় এসেছেন এক কলেজ অধ্যক্ষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উঠেছে ঝড়।

সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে এই ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল ভুক্তভোগী শিক্ষার্থীকে এমন কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মাইন উদ্দিন। তিনি আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

মাইন উদ্দিন জানান, কলেজের প্রথম বর্ষের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে বেতন ও পরীক্ষার ফি বাবদ আমার ৪ হাজার ১০০ টাকা দেওয়ার কথা জানানো হয়। আমার আব্বা ভ্যান চালক। আমি প্রিন্সিপাল স্যারকে বলি-স্যার কিছু টাকা কম নেন, আমার আব্বা গরিব মানুষ। কিন্ত স্যার টাকা কম নিতে রাজি হন নি। পরে উপায় না পেয়ে এলাকার এক বড় ভাইকে নিয়ে যাই। তিনি কলেজের অন্য কয়েকজন স্যারকে কিছু টাকা কম নেওয়ার সুপারিশ করলেও তারা তা মানেননি। পরে ওই বড় ভাই আমার কথাগুলো ভিডিও করে ফেসবুকে দিয়েছেন। 

জানতে চাইলে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, সব পরীক্ষার্থীদেরকেই কম-বেশি বেতন মওকুফ করা হয়েছে। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ কমিটির সভাপতি মোসা. হাফিজা জেসমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দেয়া হয়েছে।

ট্যাগ: অধ্যক্ষ
বিএআইইউএসটিতে দুই দিনব্যাপী আইএমইউএন ২০২৬: ভবিষ্যৎ নেতৃত্ব …
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানী থেকে সিরিয়াল রেপিস্ট রাব্বি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিতি ৬১.…
  • ১৫ এপ্রিল ২০২৬
নেইমারকে বিশ্বকাপে দলে রাখা নিয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজ…
  • ১৫ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬