খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত

১৮ জুলাই ২০২৩, ০৩:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংঘর্ষ

সংঘর্ষ © সংগৃহীত

খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির পদযাত্রা কর্মসূচির শুরুর আগে নেতাকর্মীরা দলীয় কার্যালয় এলাকায় জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। পরে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আযমসহ দলটির ৮-১০ নেতাকর্মী আহত হন। এর পরপরই পুরো শহরে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলায় উভয়পক্ষ বাঁশ-লাঠি ও লোহার রড ব্যবহার করেন।

এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা শহরে যানবাহন চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, বিনা উসকানিতে আওয়ামী লীগের লোকজন বিএনপি অফিসে হামলা চালিয়েছে ।

তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ ও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence