বিদ্যালয়ের সভাপতি ও সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ 

১৮ জুলাই ২০২৩, ০১:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়

বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয় © টিডিসি ফটো

নেত্রকোনার মদন উপজেলার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয় বিভিন্ন সময়ে অনিয়মের কারণে বিভিন্ন আলোচনার-সমালোচনা হয়েছে। বরাবরেরমতো এবারও আলোচনার শীর্ষে বিদ্যালয়টি। এবার সভাপতি ও এক সদস্যের বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জুন ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম স্বপন ও সদস্য জাকারিয়া চন্দন বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় বিনা রেজুলেশনে বিদ্যালয়ের পুরাতন ঢেউটিন, সিলিং ফ্যান, বই, খাতা ও অন্যান্য আসবাবপত্র বিক্রি করে দেয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

কমিটির সদস্য ঝরনা আক্তার বলেন, বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় সভাপতি রফিকুল ইসলাম স্বপন ও সদস্য জাকারিয়া চন্দন বিদ্যালয়ের প্রায় ৫০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রেজুলেশন ছাড়াই বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১৫ জুলাই একটি লিখিত অভিযোগ দিয়েছি।

আরও পড়ুন: নেত্রকোনায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের টাকা আত্মসাতের অভিযোগ

এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়ে থাকে তাহলে তা চক্রান্ত।

বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার জানান, গত ২২ জুন বিদ্যালয় বন্ধ হওয়ার পর ২৩ জুন সভাপতি কাউকে না জানিয়ে বিদ্যালয়ের আসবাবপত্র বিক্রি করে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি। তদন্তের রিপোর্টে সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী জানান, ইউএনও মহোদয় আমাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আমি আজ মঙ্গলবার ( ১৮ জুলাই) বিষয়টি তদন্তের জন্য বিদ্যালয়ে যাব। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence