স্বামীর সাঙ্গে ঝগড়া করে ৬ মাসের শিশুকে হত্যা

১১ জুলাই ২০২৩, ০৯:৫৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
শিশু জুনায়েদ

শিশু জুনায়েদ © সংগৃহীত

লক্ষ্মীপুরে স্বামীর সাথে ঝগড়া করে জুনায়েদ হোসেন নামে ৬ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা  নার্গিস বেগমকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন

আটক নার্গিস হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঝি বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী। রবিবার সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর শিশুপুত্র জুনায়েদকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নার্গিস। পরে তিনি জুনায়েদের মরদেহ পুকুরে ফেলে দেন।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই শাহাদাতের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হতো। শিশুকে হত্যার আগেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শাহাদাত বাড়ি থেকে কাজে উদ্দেশ্যে বেরিয়ে যায়। এর মধ্যেই স্বামীর ওপর রাগ হয়ে শিশুপুত্র জুনায়েদকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নার্গিস। পরে মরদেহ পুকুরে ফেলে দিয়ে চিৎকার দেন তিনি। স্থানীয়রা জুনায়েদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সন্তানকে হত্যার অভিযোগকে তার মাকে আটক করা হয়েছে। 

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close