প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

১০ জুলাই ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM

© প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে ফাতেমা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৯ জুলাই) রাতে পৌর শহরের চালা নিশিপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি বেলকুচি মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, ফাতেমা খাতুনের সঙ্গে পৌর এলাকার চালা অফিসপাড়া গ্রামের মান্নান শেখ নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ফাতেমা খাতুনের মা-বাবা ওই ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ার কারণে অভিমান করে গতকাল রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ফাতেমা খাতুনের বাবা আশরাফুল আলী।

আরও পড়ুন: সব স্তরে শিক্ষক নিয়োগের যোগ্যতা সমন্বয় করা হচ্ছে

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close