আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মোহান্নাদ

১০ জুলাই ২০২৩, ০৬:৩১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
মোহান্নাদ বিন মোহাম্মাদ

মোহান্নাদ বিন মোহাম্মাদ © সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মোহান্নাদ বিন মোহাম্মাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ কোরআন প্রতিযোগিতায় তিনি মোট ৩০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলেছেন।

সোমবার (১০ জুলাই) মোহান্নাদের চাচা বাংলাদেশি আলেম ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম শায়েখ কারি নূর মোহাম্মদ বিন আবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেন। তিনি ওই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মিনিসোটায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব মিনিসোটার আয়োজনে আন্তর্জাতিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩০টি দেশের ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল ২৭ জুলাই

কোরআন প্রতিযোগিতায় আন্তর্জাতিক কারিদের মধ্য থেকে বিচারক ছিলেন কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফালাহ মান্দকার, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেম বিন ঘরুল্লাহ আল-জহেরানি, তৈয়বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুহেল ইকবাল প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence