স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ, প্রথম আলো পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক

০৮ জুলাই ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
মানিকগঞ্জে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ

মানিকগঞ্জে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ © সংগৃহীত

মানিকগঞ্জে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। শনিবার (০৮ জুলাই) প্রেসক্লাব প্রাঙ্গণে ‘সর্বস্তরের জনগণের ব্যানারে’ এ কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার পরিবার নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে মানিকগঞ্জে প্রথম আলো পত্রিকা বয়কট ও নিষিদ্ধ করার আহবান জানান তারা।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে গত ৫ জুলাই  ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। মানিকগঞ্জবাসী এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু মানুষ মিথ্যা তথ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ করাচ্ছেন।

মানববন্ধন শেষে শহীদ রফিক চত্বরে প্রথম আলোর কয়েকটি কপি পুড়িয়ে মানিকগঞ্জে পত্রিকাটি  নিষিদ্ধ করার দাবি জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. রমজান আলী।

মেয়র রমজান আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌরসভার সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূ…
  • ৩০ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
‘গণভোট অধ্যাদেশ ব্যবহার হয়ে গেছে’ বলে বিল না তোলার সিদ্ধান্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence