ইজিবাইকে বাসচাপা, একই পরিবারের ৫ জনসহ নিহত সাত

০৭ জুলাই ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© সংগৃহীত

যশোর-মাগুরা মহাসড়কে এক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ মোট সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লেবুতলা নামক স্থানে ইজিবাইককে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের সাত আরোহী নিহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ইজিবাইকের যাত্রী বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামে একই পরিবারের সোনিয়া খাতুন (৪৫), মেয়ে খাদিজা (৬), দুই জমজ সহোদর হাসান (২) ও হোসেন (২) এবং নানি ফায়মা খাতুন (৬৫)। এছাড়া যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৭) ও একই গ্রামের আনোয়ারা (৭০)। আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে যশোর থেকে মাগুরার দিকে যাওয়া একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৩৮৭৬) বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চার যাত্রী মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের খবর নিশ্চিত হতে পেরেছি। ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে।

বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬