সৌদি আরবে হজ করতে যাওয়া ৮৭ বাংলাদেশি মারা গেছেন

০৭ জুলাই ২০২৩, ০৭:১৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে

সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে © ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৮৭ বাংলাদেশি। শুক্রবার (৭ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া বাংলাদেশিদের অধিকাংশই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

এর মধ্যে পুরুষ ৬৭ জন ও নারী ২০ জন। তাদের অনেকে কিডনি, হিট স্ট্রোক, শ্বাসকষ্ট ও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে অনেকের স্বাভাবিক মৃত্যুও হয়েছে। 

জানা গেছে, সৌদি আরবে হজ করতে গিয়ে মারা যাওয়া বাংলাদেশিদের মক্কার শরাইয়া ও মদিনার বাকীউল গরকা (জান্নাতুল বাকী) কবরস্থানে দাফন করা হয়েছে। দেশটির সরকার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় দাফনের ব্যবস্থা করেছে। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসে কর্মরত চারজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত ৩১ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে ৮৭ বাংলাদেশির মৃত্যু হয়। তারা হজ এজেন্সির ভাড়া করা হোটেলে, কেউ বাংলাদেশ মিশনের ক্লিনিকে আসার পথে, অনেকে কিং ফয়সাল হাসপাতালে বা কিং আবদুল আজিজ হাসপাতাল, বাংলাদেশ মিশনের ক্লিনিকে কিংবা হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বললেন আইজেনকোট
  • ২৮ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকট…
  • ২৮ অক্টোবর ২০২৬
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকট সমানে সমান
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬