চতুর্মুখী ষড়যন্ত্রে জীবন নিয়ে শঙ্কায় আছি: নুর

০৭ জুলাই ২০২৩, ০৪:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর

ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর © ফাইল ছবি

শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি কর্মসূচি ও নানান বিতর্কে টালমাটাল গণ অধিকার পরিষদ। এবার নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ শঙ্কার কথা জানিয়েছেন তিনি। 

ফেসবুকে নুরুল হক লিখেছেন, ‘চর্তুমুখী অব্যাহত ষড়যন্ত্রে জীবন নিয়ে শঙ্কায় আছি। আপনাদেরকে জানিয়ে রাখলাম।’

এর আগে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলন করে দাবি করেন, ইসরাইলী নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করেছেন নুর।

পরে এক অনুষ্ঠান শেষে নুরুল হক নুর বলেন, গণ অধিকার পরিষদের পদবঞ্চিত, দলছুট ও সুবিধাবাদী নেতারা দলকে ভাঙার জন্য কাজ করছেন। বেইমান, মীর জাফররা হারিয়ে যাবে ইতিহাসের আস্তাকুঁড়ে।

আরো পড়ুন: দলের টালমাটাল অবস্থার মধ্যেই সভাপতি-সম্পাদক প্রার্থিতা ঘোষণা নুর-রাশেদের

এরইমধ্যে আগামী ১০ জুলাই দলের কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর। তিনি মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। দলের দলের আরেক শীর্ষ নেতা মুহাম্মদ রাশেদ খাঁনসহ আরও কয়েকজন নেতা প্রার্থিতার ঘোষণা দিয়েছেন।

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
  • ০৭ এপ্রিল ২০২৬
সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close