সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা

০৭ জুলাই ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে © ফাইল ছবি

আগামী ২৪ ঘন্টায় দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার (০৭ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দেশের ৮ বিভাগের মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এদিকে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এসময় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। পটুয়াখালী ,বাগেরহাট, ফরিদপুর, মাদারীপুর গোপালগঞ্জ, নেত্রকোনা, সিলেট,  টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। আর বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার সর্বনিন্ম ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। পাশাপাশি, ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু রাজস্থান, পশ্চিবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখন, দেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর প্রবল অবস্থায় রয়েছে। গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। এছাড়া, আবহাওয়ার পূর্বাভাসে পরের ৭২ ঘণ্টায় উল্লেখযোগ্য তেমন পরিবর্তন নেই।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence