নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র শরিফের

০৬ জুলাই ২০২৩, ০৯:১২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
নিখোঁজ মো. শরিফ

নিখোঁজ মো. শরিফ © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে স্কুলছাত্র নিখোঁজের ৫ দিন পরও সন্ধান পায়নি পরিবার। এতে উৎকন্ঠায় দিন পার করছে পরিবারের লোকজন। ছেলেকে ফিরে পেতে  প্রশাসনের সহযোগীতা চেয়েছে পরিবার।

নিখোঁজ মো. শরিফ (১৩) চরফ্যাশন উপজেলার দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। সে নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.মোতাহার হোসেনের ছেলে। ছেলের সন্ধান চেয়ে দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরী করেছেন মো.মোতাহার হোসেন।

মোতাহার হোসেন জানান, দুই সন্তানের মধ্যে বড়ো শরিফ এবং তার ছোট কন্যা মারা গেছে। একমাত্র ছেলেকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়ীতে থাকেন। রোববার (২ জুলাই) যোহরের নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে বাড়ীর সামনে রাস্তায় হাটতে বের হয়। তারপর থেকে শরিফ আর বাড়ীতে ফিরেনি।  আত্নীয়স্বজনের বাড়ীতে খোঁজাখুজির পর বুধবার (৫ জুলাই) ছেলের সন্ধান চেয়ে দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরী করেছেন তিনি।

তিনি আরও জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন উৎকন্ঠায় দিন পার করছে। ছেলেকে ফিরে পেতে  প্রশাসনের সহযোগীতা চান তিনি।

এ বিষয়ে দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক কামাল জানান, এ ঘটনায় দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
close