গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

০৬ জুলাই ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স © সংগৃহীত

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের সঙ্গে মাটিকাটা স্কেবেটরবহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ। 

আরও পড়ুন: বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে গিরিখাদে, নিহত ২৭

তিনি জানান, খুলনা থেকে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেবেটরবহনকারী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। একজন পথে এবং দুইজন হাসপাতালে মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence