সাঁতার কাটতে গিয়ে তুরাগে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

০৬ জুলাই ২০২৩, ০১:০৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
তুরাগ

তুরাগ © ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে তুরাগ নদে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে সাঁতার কাটতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম সিয়াম হোসেন (১৬)। সে ঢাকা সাভারের ব্যাংক কলোনি এলাকা মো. শাহ আলমের ছেলে। নদীতে সে স্রোতের পাকে পড়ে হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তুরাগ নদে পানির স্রোতের পাকে পড়ে ওই স্কুলছাত্র নিখোঁজ হয়। তাকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি।  

চাপাইর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন বলেন, গত রবিবার কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় ফুফু ফিরোজা বেগমের বাড়ি বেড়াতে আসে সিয়াম। বুধবার দুপুরে চাপাইর ব্রিজের পাশে সিয়ামের চাচা নজরুল ইসলামসহ কয়েকজন তুরাগ নদে সাঁতার কাটছিলের। একপর্যায়ে তারা তুরাগ নদের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করে। 

এসময় অন্যরা নদের ওই পাড় যেতে পারলেও সিয়াম নদের স্রোতে পানিতে তলিয়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি করেও সিয়ামের কোনো সন্ধান পায়নি—জানান আনোয়ার হোসেন।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬