ভোমরা বন্দর দিয়ে এল ৬০ টন কাঁচা মরিচ

০২ জুলাই ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
আমদানি করা ৬০ টন কাঁচা মরিচ

আমদানি করা ৬০ টন কাঁচা মরিচ © সংগৃহীত

গত কয়েকদিন ধরেই দেশের বাজার কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী৷ এই অবস্থায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ৬০ টন কাচা মরিচ আমদানি করা হয়েছে। আজ সন্ধ্যায় আরও কাঁচা মরিচ আমদানির কথা রয়েছে।

রোববার (২ জুলাই) সকাল ৬টি ট্রাকে ৬০ টন কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, রোববার মোট ৬টি ট্রাকে ৬০ টন কাঁচা মরিচ এসেছে। সন্ধ্যায় আরও কিছু কাঁচা মরিচ আসার কথা রয়েছে।

সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, সাতক্ষীরায় পাইকারি বাজারে কাঁচা মরিচ ৪০০-৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০০ টাকা। কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দু-একদিনের মধ্যে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ৫০ থেকে ৬০ টাকা হতে পারে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬
টানা তিনবার ‘হল চ্যাম্পিয়ন’ হলেন ঢাবি ছাত্রদল নেতা সিফাত
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬