বোটানিক্যাল গার্ডেন থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

২৭ জুন ২০২৩, ০৯:৩৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
লেক

লেক © ফাইল ফটো

রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বোটানিক্যাল গার্ডেনের লেকে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে গিয়েছিলেন তিনি।

মঙ্গলবার (২৭ জুন) ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত শিক্ষার্থীর নাম মো. হামজা (১৯)। স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন হামজা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচা-ভাতিজা গোসল করতে নামে। কিন্তু ভাতিজা হামজা ভালোভাবে সাঁতার না জানার কারণে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।

এতো সকালে কীভাবে তারা গার্ডেনে প্রবেশ করল– জানতে চাইলে ওসি বলেন, নিহত হামজা রূপনগর এলাকায় থাকে। বোটানিক্যাল গার্ডেনের পেছনের দিকে একটা গেট আছে। তারা সেই গেট দিয়ে প্রবেশ করেছে। পরে লেকে সাঁতার কাটতে নামে। আশপাশের এলাকার অনেকেই এখানে সাঁতার কাটতে নামে।

এআই সম্ভাবনার সঙ্গে কর্মসংস্থান, নৈতিকতায় চ্যালেঞ্জও তৈরি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
আনোয়ারায় হামের উপসর্গে ভর্তি নেই কেউ, বাড়ি বাড়ি খোঁজ স্বাস্…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  • ০৪ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আশঙ্কাজনকহারে বাড়ছে হাম, আতঙ্কে অভিভাবকরা
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৮ এপ…
  • ০৪ এপ্রিল ২০২৬
অর্থসংকটে জাবিতে ভর্তিতে অনিশ্চয়তায় তিন মেধাবী শিক্ষার্থী
  • ০৪ এপ্রিল ২০২৬