সাড়ে তিন বছরে ২২৯ মামলা, গ্রেপ্তার ৫৬ সাংবাদিক

২৪ জুন ২০২৩, ০২:১১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© প্রতীকী ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনে গত প্রায় সাড়ে তিন বছরে ১১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ২২৯ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫৬ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

মত প্রকাশের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা ‘আর্টিকেল-১৯’ এ তথ্য প্রকাশ করেছে। ২০২০ সালের জানুয়ারি থেকে চলতি ২০২৩ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি।

আর্টিকেল-১৯ ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাগুলোর মধ্যে ১ হাজার ১৫০টি মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, ১১৫টি মামলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। এসব মামলায় ২২৯ জন সাংবাদিককে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি আমলে বিসিএসের জন্য বিশ্বকাপের মতো অপেক্ষা করতে হতো: সাদ্দাম

৫ জুন আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে জানান, সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ৭ হাজার ১টি মামলা (২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত) হয়েছে। তবে সাংবাদিকদের বিরুদ্ধে মোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে আলাদাভাবে কোনো তথ্য উপস্থাপন করেননি তিনি। 

মানবাধিকারকর্মীরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগই এখন অপপ্রয়োগ। এই আইনে করা মামলার আসামিদের মধ্যে বড় অংশই সাংবাদিক। আর বেশির ভাগ মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী বা সমর্থক।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে করা ১ হাজার ২৯৫টি মামলার তথ্য বিশ্লেষণ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজও। ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের ১১ এপ্রিল পর্যন্ত ওই সব মামলা করা হয়। গবেষণায় তুলে ধরা হয়েছে, মামলার মধ্যে ২৭ দশমিক ৪১ শতাংশ মামলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, ব্যাপক সমালোচনা সত্ত্বেও সরকার ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইন পাস করে। এই আইনের অপপ্রয়োগ নিয়ে শুরু থেকেই আশঙ্কা ও উদ্বেগ জানিয়েছিল মতপ্রকাশ ও মানবাধিকার নিয়ে কাজ করা দেশি–বিদেশি মানবাধিকার সংগঠনগুলো। সম্পাদক পরিষদ এবং সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও এই আইনের অপপ্রয়োগের বিষয়ে বারবার উদ্বেগের কথা বলে আসছে। এই আইনের আপত্তিকর ধারাগুলো সংশোধনের দাবি জোরালোভাবে তুলে ধরা হলেও সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। 

৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীরের আপত্তিকর মন্তব্যের প্র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবর ভুয়া
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬