গণঅধিকার পরিষদের ৯ ঘণ্টার বৈঠক, আসেনি সমাধান

২২ জুন ২০২৩, ১২:২৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
নুরুল হক নুর- ড. রেজা কিবরিয়া

নুরুল হক নুর- ড. রেজা কিবরিয়া © ফাইল ছবি

দলের চলমান সঙ্কট সমাধানে টানা ৯ ঘন্টার বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বুধবার (২১ জুন) সন্ধ্যা ৬ট থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ৩ টায়। বৈঠকে চলমান সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ রয়েছেন সবাই। তবে দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া দেশের বাইরে থাকায় কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।

বৈঠকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, হাসান আল মামুন, রাশেদ খানসহ প্রায় সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, রেজা কিবরিয়াকে দল থেকে অব্যাহতি দেওয়া যেমন গঠনতন্ত্র মোতাবেক হয়নি। তেমনি নুরুল হক নুর ও রাশেদ খানকে দল থেকে অব্যাহতি দেওয়া গঠনতন্ত্র মোতাবেক হয়নি। তাই উভয়ই স্ব-স্ব পদে বহাল আছে। ফলে, দলের গঠনতন্ত্র মোতাবেক গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদে আছেন রেজা কিবরিয়া। আর সদস্য সচিব পদে নুরুল হক নুর।

বিদেশে অবস্থানরত গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সাথে কথা বলার জন্য তিন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন যুগ্ম আহবায়ক রাশেদ খান।

আরও পড়ুন: কুমিল্লায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫

তিনি বলেন, আমরা সমস্যা সমাধানের জন্যই বৈঠক করেছি। বৈঠক চলা অবস্থায় বিদেশে চিকিৎসাধীন আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সাথে কোনো কথা হয়নি। তাঁর সাথে যোগাযোগ করার জন্য তিন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটি নিয়ে আমরা আবার বৈঠক করবো। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

কোন তিন জনকে রেজা কিবরিয়ার সাথে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নাম প্রকাশে রাজি হননি রাশেদ খান।

প্রসঙ্গত, রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের পাল্টাপাল্টি অব্যাহতি পর ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে গণঅধিকার পরিষদ।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬