হজ্জে যাওয়ার আগে মাফ চাইলেন আসিফ নজরুল

২১ জুন ২০২৩, ০৫:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
আসিফ নজরুল-শীলা আহমেদ

আসিফ নজরুল-শীলা আহমেদ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আসিফ নজরুল স্বস্ত্রীক হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। যাওয়ার আগে সবার কাছে মাফ চাইলেন তিনি।

বুধবার (২১ জুন) দুপুর ২টা ৫৮মিনিটে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে আগামীকাল হজে যাওয়ার কথা জানান।

পাঠকদের উদ্দ্যেশ্যে তাঁর স্ট্যাটাসটি তুলে ধরা হল- আমি এবং আমার স্ত্রী হজ্জ করতে যাচ্ছি। আগামীকাল ভোরে আমাদের ফ্লাইট। আমি বহু মানুষকে জীবনে কষ্ট দিয়েছি। যতো বয়েস হয়েছে তা বুঝতে পেরেছি, অনুতপ্ত হয়েছি, নিজেকে ধিক্কার পর্যন্ত দিয়েছি। আমি মন থেকে আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি।

আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন,  আমি ও আমার স্ত্রী যেন সঠিকভাবে হজ্জ করতে পারি, হজ্জ সম্পাদনের পর আরো ভালো মানুষ হতে পারি।

আল্লাহ্-র কাছে আমি নিশ্চয়ই খুব তুচ্ছ একজন মানুষ। তবু দোয়া করবো, তিনি যেন আপনাদের সবার প্রতি দয়া করেন, আপনাদের সব সৎ প্রত্যাশা পুরণ করেন। আমাদের প্রিয় দেশটা যেন অনেক বেশী ভালো থাকে। 
আপনাদের সবার জন্য ভালোবাসা। 

নজরুল বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬