‘স্কুল-কলেজে বঙ্গবন্ধুর তিনটি বই পাঠ্য করা উচিত’

২১ জুন ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
অতিথিদের সাথে পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীরা

অতিথিদের সাথে পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে মাসব্যাপী গ্রন্থপাঠ প্রতিযোগিতা কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নীলিমা জ্যাকব কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পড়ে তার যাপিত জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার (২১ জুন) সকালে নীলিমা জ্যাকব কলেজে মাসব্যাপী কার্যক্রমের সমাপনী উপলক্ষে অনুষ্ঠান আয়োজ করে জাতীয় গ্রন্থকেন্দ্র। কার্যক্রমটির পৃষ্ঠপোষকতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক এনামুল হক, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন বিপ্লব। এছাড়া কলেজের গভর্নিংবডির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে ছোট থেকেই শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি বই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন পাঠ করতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এগুলো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হলে ইতিহাস পাল্টে দেয়ার অপচেষ্টা বন্ধ করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ ১৭ শিক্ষার্থীকে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close