প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় ও বিভাগে মেডিকেল হবে: শিক্ষামন্ত্রী

২০ জুন ২০২৩, ০৮:২৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
সংসদ ভবন ও ইনসেটে শিক্ষামন্ত্রী

সংসদ ভবন ও ইনসেটে শিক্ষামন্ত্রী © ফাইল ফটো

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এক কথা জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

শিক্ষামন্ত্রী আরো জানান, বর্তমানে দেশে আটটি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলো ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত। শরীয়তপুর এবং নাটোর জেলায় নতুন দুটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, বর্তমানে সারা দেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি। এতে মোট শিক্ষার্থী রয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন।যার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার ২১৭ এবং ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন।

একই দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারের দরিদ্রবান্ধব কার্যক্রম গ্রহণের ফলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী বেড়েছে। এ ছাড়া সরকারের টানা তিন মেয়াদে সারা দেশের সাড়ে ৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close