রোগী বাড়াতে ফেসবুক পোস্ট দেওয়া নিষেধ সেন্ট্রালের চিকিৎসকদের

১৮ জুন ২০২৩, ০৬:২৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
সেন্ট্রাল হসপিটাল

সেন্ট্রাল হসপিটাল © ফাইল ফটো

রোগী বা অভিভাবকদের আকর্ষণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকতে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। আজ রবিবার (১৮ জুন) হাসপাতালটির পরিচালক ডা. এম এ বি সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, হসপিটালের সব বিশেষজ্ঞ চিকিৎসকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজেদের প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ও পোস্ট করে রোগী বা অভিভাবকদের আকর্ষণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এটা সম্পূর্ণ অনৈতিক ও মেডিকেল ইথিক্স পরিপন্থি।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এই ধরণের কোনো কার্যকলাপ নিজে বা তার নিয়োজিত কোনো ব্যক্তি দ্বারা সম্পাদন করলে, ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে হসপিটাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence