ঈদুল আজহার চাঁদ দেখা কমিটির সভা কাল

১৮ জুন ২০২৩, ০৪:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
নতুন চাঁদ

নতুন চাঁদ © ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে আগামীকার সোমবার (১৯ জুন)। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে মাগরিবের নামাজের পর এই সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৯৭, ০২-৯৫৫৫৯৫১১। এবারের কোরবানির ঈদ আগামী ২৯ জুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঈদুল আজহার দিন পুরো বিশ্বে সামর্থবান মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি করে থাকেন। এই কোরবানির সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ.), তার স্ত্রী বিবি হাজেরা ও তাদের সন্তান ইসমাঈল (আ.) এর পরম ত্যাগের স্মৃতি বিজড়িত। জিলহজ মাসে পবিত্র হজ উপলক্ষে পুরো পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান সমবেত হন ইব্রাহিম (আ.) এর সেই ত্যাগের স্মৃতি বিজড়িত মক্কা-মদীনায়।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close