বিএনপি নেতা খন্দকার মোশাররফ হাসপাতালে ভর্তি

১৭ জুন ২০২৩, ১২:১২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
ড. খন্দকার মোশাররফ হোসেন

ড. খন্দকার মোশাররফ হোসেন © ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ শারীরিক অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করান। তিনি এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন।

আরও পড়ুন: ১৩ বছরের চাকরি ছেড়ে আইসক্রিম বিক্রি শুরু সানোয়ারের

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসাপাতালের সিসিইউ তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিএনপির এই নেতার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

ট্যাগ: বিএনপি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬