সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, আবারও বন্যার শঙ্কা

১৭ জুন ২০২৩, ১২:৫৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে সুরমা নদীর পানি

বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে সুরমা নদীর পানি © সংগৃহীত

গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত এবং বিভিন্ন হাওরে পানি ঢুকতে শুরু করেছে। এছাড়া বাড়ছে নদীর পানিও। আশঙ্কা করা হচ্ছে বর্ষণ অব্যাহত থাকলে এবারও বন্যার কবলে পড়তে পারে সিলেট।

সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে,  ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীতে পানি বেড়েছে। বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ জানান, নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। সামান্য বাড়লে তা অতিক্রম করবে। একই সঙ্গে হাওর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে।

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে শুক্রবার সকালে ১২ দশমিক ৬৮ এবং কুশিয়ারা নদীর একটি পয়েন্টে ৯ দশমিক ৩৮ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। নদী দুটির এই দুই পয়েন্টে পানির বিপৎসীমা যথাক্রমে ১২ দশমিক ৭৫ এবং ১০ দশমিক ৮ সেন্টিমিটার। একই অবস্থা এ দুই নদীর অন্যান্য পয়েন্টেও।

এদিকে, শুক্রবার সিলেটে ১৩৫ মিলিমিটার এবং এর আগের ২৪ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণে নগরীতে জলাবদ্ধতাও দেখা দিচ্ছে। 

বর্ষণ ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা থেকে বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসন জরুরি সভা করে আগাম বন্যার প্রাথমিক প্রস্তুতিও নিয়েছে। ত্রাণ ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মজিবর রহমান।

ট্যাগ: বন্যা
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close