নেত্রকোনায় সাংবাদিককে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

১৭ জুন ২০২৩, ১২:১৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
আহত সাংবাদিক কলি হাসান

আহত সাংবাদিক কলি হাসান © টিডিসি ফটো

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে হত্যাচেষ্টা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৬ জুন বিকেলে ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সাংবাদিক কলি হাসান দীর্ঘ এক যুগেরও বেশি সময় যাবত সাংবাদিকতা করছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের সময় পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত আক্রমণ করে দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে হান্নান মিয়া (৩৮) ও একই উপজেলার চন্তিগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে আসাদ (৩৭) সহ অজ্ঞাতনামা আরো ৩ জন।

আরো পড়ুন: বিচারহীনতার কারণেই আবারও সাংবাদিক হত্যা: ইউট্যাব

এসময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। কলি হাসান নিজেকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ডান হাত ভেঙে ফেলে। পরে ডান পায়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে৷

হামলা চলাকালে তারা দুটি মোবাইল ফোনসেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত জখম অবস্থায় কলি হাসানের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তারা আহত সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, বর্তমানে তারা খুব আতংকিত অবস্থায় রয়েছেন। এসময় তারা হামলাকারী দুর্বৃত্তদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

মামলার  বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, আসামীদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, সাংবাদিক কলি হাসান দীর্ঘ এক যুগেরও বেশি সময় যাবত সাংবাদিকতা করছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের সময় পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close