ভাসানচরে কিশোরকে হত্যা, ২ রোহিঙ্গা গ্রেফতার

১৬ জুন ২০২৩, ০৪:৫৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
ভাসানচরে হত্যাকাণ্ডে জড়িত ২ রোহিঙ্গা গ্রেফতার

ভাসানচরে হত্যাকাণ্ডে জড়িত ২ রোহিঙ্গা গ্রেফতার © টিডিসি ফটো

পূর্ব শক্রতার জেরে হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা কিশোরকে হত্যার ঘটনায় ২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০নং ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে।  

শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে ২ আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ।  এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়। গত ৮ জুন (বৃহস্পতিবার) রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।  

গ্রেফতারকৃতরা হলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১ নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার (১৬) ও ২৭ নং ক্লাস্টারের নুরুল হকের ছেলে ইউসুফ জালাল (১৭)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ৮ জুন রাতে জাহিদকে ডেকে নিয়ে বেড়িবাঁধের কাছে গলা কেটে হত্যা করে কায়সার ও ইউসুফ। এরপর হাত-পায়ের রগ কেটে দেয়।

ওসি আরও জানান, গত ১২ জুন ২০ বেড হাসপাতালের পাশে বেড়িবাঁধের পাশ থেকে গলা ও হাত-পায়ের রগ কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের দায়ের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কায়সার ও জালালের সম্পৃক্ততা পায় পুলিশ। 

গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ছুরি ও ভুক্তভোগীর মুঠোফোন উদ্ধার করা হয়।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close