মনিপুর স্কুলের অধ্যক্ষকে অপসারণের সিদ্ধান্ত বৈধ ঘোষণা আপিল বিভাগের

১২ জুন ২০২৩, ১১:০২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ © ফাইল ছবি

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের পদ থেকে মো. ফরহাদ হোসেনকে অপসারণের সিদ্ধান্ত বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার (১২ জুন) এ আদেশ দেন। আদালতে মিরপুরের মনিপুর স্কুলের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান খান।

ছিদ্দিকুর রহমান খান বলেন, গত ১৩ অক্টোবর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে সরানোর আদেশ হাইকোর্ট স্থগিত করেছিলেন। এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে অধ্যক্ষ ফরহাদকে অপসারণের সিদ্ধান্ত বহাল রেখেছেন।

গত বছরের ৪ অক্টোবর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে পদ থেকে সরানো হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) লিখিতভাবে বিষয়টি জানায় কর্তৃপক্ষ। ম্যানেজিং বা গভর্নিং কমিটির সভাপতি রাশেদা আক্তারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: ক্যাম্পাসে জাবি ছাত্রীকে যৌন হেনস্তা কনস্টেবলের, সঙ্গে অবৈধ সামগ্রী

চিঠিতে বলা হয়েছিল, অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের চাকরির বয়সসীমা অতিক্রম করায় এবং পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে সিনিয়র প্রভাষক মো. মুস্তাফিজুর ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হলো। ফরহাদ হোসেন মুস্তাফিজুর ইসলামকে দায়িত্ব হস্তান্তর করবেন।

বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯…
  • ১৪ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল
  • ১৪ এপ্রিল ২০২৬
বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজোস কত বেতন পান
  • ১৪ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন…
  • ১৪ এপ্রিল ২০২৬
যে বক্তব্যের পর সাধারণ হাসপাতালে পাঠানো হল ঢামেক সহযোগী অধ্…
  • ১৪ এপ্রিল ২০২৬