কমানো হলো সয়াবিন তেলের দাম

১১ জুন ২০২৩, ১২:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
সয়াবিন তেল

সয়াবিন তেল © ফাইল ছবি

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা করা হয়েছে। রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

কোরবানির ঈদ সামনে রেখে তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল সরকার। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে বোতলজাত ১৮৯ ও খোলা সয়াবিন ১৬৭ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পামতেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তপন কান্তি ঘোষ  বলেন, ভোজ্যতেলের দাম কমেছে। ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দাম কমতে পারে।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close