২৪ জন সংবাদকর্মী নিয়ে সিসিডির ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

০৯ জুন ২০২৩, ০৮:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM

© টিডিসি ছবি

রাজধানীর একটি হোটেলে সিসিডি কর্তৃক আয়োজিত ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ শুক্রবার (৯ জুন) দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিভাগের ২৪ জন সাংবাদিক। 

জানা যায়, এই কর্মসূচিতে তথ্যের সত্যতা যাচাই ও গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের হাতে কলমে শেখানো হবে। পরে তারা নিজ জেলায় আরও দশজন করে সাংবাদিকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেবেন। 

আরও পড়ুন:কোন পথে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি?

কর্মসূচির প্রথমদিনে প্রশিক্ষণ নেওয়া সাংবাদিকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার অপ-ব্যবহার করে নির্বাচনকে সামনে রেখে অনলাইনে গুজব ছড়ানোর ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সত্য তথ্য উপস্থাপনে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং বিষয়ে জানাটা জরুরী।

অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করেছে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ। আয়োজকেরা আশা প্রকাশ করেন এর মাধ্যমে সাংবাদিকেরা সঠিক সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হবেন।

গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬
১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে: আম্ম…
  • ২৮ অক্টোবর ২০২৬
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বি…
  • ২৮ অক্টোবর ২০২৬