বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়নে মুসলিমদের বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

৩০ মে ২০২৩, ০১:৩৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের মধ্যে কলহ, একে অপরের প্রতি সৌহার্দ্য এবং শ্রদ্ধার অভাব, জ্ঞানবিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়াসহ নানা কারণে আজ মুসলমানরা পিছিয়ে পড়েছে। এই সম্মান ফিরে পেতে মুসলমানদের আবার শিক্ষা-গবেষণায় বিনিয়োগ করতে হবে এবং বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়ন করতে হবে। তিনি বলেন, মুসলমানরা সাহিত্য-সংস্কৃতিতেও শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। সেই মুসলমানরা এখন কেন পিছিয়ে পড়ল, তা আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন।

মঙ্গলবার (৩০ মে) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ইসলামের সোনালি যুগে বিশ্বসভ্যতা, জ্ঞানবিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন, রসায়ন, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা ও ভূগোল শাস্ত্রের বিভিন্ন শাখায় মুসলমানদের অবদান এক গৌরবময় ইতিহাস গড়েছিল। আজ মুসলিমদের দখলে উল্লেখযোগ্য পরিমাণে সম্পদ রয়েছে। এই সম্পদকে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়নে কাজে লাগিয়ে আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন : শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, আধুনিক যুগে দুঃখজনকভাবে মুসলিম বিশ্বে মাত্র তিনটি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী গবেষণা ও উন্নয়নে তাদের অপর্যাপ্ত অবদানকে প্রতিফলিত করে। এখন বিজ্ঞান ও প্রযুক্তিখাতে মুসলমানদের আরও প্রচেষ্টার প্রয়োজন, যাতে তারা বেশি করে অবদান রাখতে পারেন। বিশেষ করে যখন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, কোয়ান্টাম কম্পিউটিং এবং অন্যান্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে।

আরও পড়ুন: ঈদে প্রথমবারের মতো দুই শিফটে ট্রেনের টিকিট বিক্রি শুরু ১৪ জুন

তিনি আরও বলেন, বাংলাদেশ আইইউটির মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিটি সাফল্যের অংশীদার এবং এ প্রতিষ্ঠানের স্বাগতিক দেশ হতে পেরে গর্বিত। আমি বিশ্বাস করি, শিক্ষা হলো শ্রেষ্ঠত্ব লাভের জন্য একটি আজীবন সাধনা। আমি জেনে আনন্দিত যে, মানসম্পন্ন শিক্ষা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রয়োজনীয়তা সামনে রেখে আইইউটি ইসলামি বিশ্বের গুণগত পরিবর্তনে সর্বদা অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে। 

আইইউটির গ্র্যাজুয়েটরা প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে শুধু বাংলাদেশ এবং ওআইসির সদস্য রাষ্ট্রেই নয়, বরং সারা বিশ্বে তাদের অবদান রেখে যাচ্ছে।

এদিকে, আগামী অর্থ বছরের জন্য এবার ৭ লাখ কোটি টাকার বাজেট দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি  বলেন, পয়লা জুন আমরা নতুন বাজেট দিতে যাচ্ছি। এবার আমরা ৭ লাখ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হবো।

আওয়ামী লীগ সরকারের সময় ধারাবাহিকভাবে বাজেটের পরিমাণ বৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের বাজেট ২০০৬ সালে মাত্র ৬১ হাজার কোটি টাকা ছিল। আজকে সেই (গত অর্থ বছর) বাজেট আমরা ৬ লাখ কোটি টাকায় উন্নীত করেছি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ফের সতর্ক করল তুরস্ক
  • ০৮ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে স্ত্রীকে স্বামীর বেধড়ক মারধরের ভাইরাল ভিডিওটি প…
  • ০৮ মার্চ ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নিশাত, সাধ…
  • ০৮ মার্চ ২০২৬
ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড ইফতা…
  • ০৮ মার্চ ২০২৬
চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ০৮ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৮ মার্চ ২০২৬