বিএনপি নেতা আমানের ১৩ ও টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল

৩০ মে ২০২৩, ১২:২১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
বিএনপি নেতা আমান ও টুকুর কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট

বিএনপি নেতা আমান ও টুকুর কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট © ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তাঁর স্ত্রী সাবেরা আমানকে দেওয়া তিন বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। 

এ ছাড়া দুদকের করা আরেক মামলায় বিএনপি নেতা হাসান মাহমুদ টুকুকে দেওয়া ৯ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩০ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ ও এ কে এম আমিন উদ্দিন। এ ছাড়া টুকুর পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কেসি ও আইনজীবী সাইফুল্লাহ মামুন।

জাকসুর শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট নিয়ে যে ব্যাখ্যা দিল বিশ্বব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কুমিল্লায় চাকরি করতে এসেছি— এটাই কি আমার অপরাধ’
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মায়ের সঙ্গে ইফতার বিলিয়েছিল অপ্রতীম, আজ সে নেই
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তাসকিন-নাহিদ না থাকলেও জাকের কেন দলে, ব্যাখ্যা দিলেন প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে চালু হলো স্মার্ট আইডি কার্ড, শিক্ষার্থীরা পাব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমটিসি ২০২৬-এ গ্র্যান্ড চ্যাম্পিয়ন বগুড়া জিলা স্কুলের টিম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬