কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

১৯ মে ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু © সংগৃহীত

কুমিল্লার লাকসামে ট্রেনের কাটা পড়ে রওশন বিনতে শফিক (৪৪) নামক এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) সাড়ে সকাল ৭টায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। 

নিহত শিক্ষিকা লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার বাবার নাম শফিকুল হোসেন। রওশন বিনতে শফিক লাকসামে বাসা ভাড়া করে থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জিআরপি থানার এস.আই আমিনুল ইসলাম।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে তিনি বেশকিছুদিন থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা। মাসখানেক আগেও তিনি ট্র্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে বুঝিয়ে বাসায় পৌঁছে দেন।

লাকসাম জিআরপি থানার এস.আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ
  • ২৯ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রা…
  • ২৯ অক্টোবর ২০২৬
হতাশাজনক সেশনে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২৯ অক্টোবর ২০২৬
মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো
  • ২৯ অক্টোবর ২০২৬
জলাবদ্ধতায় বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, দুই…
  • ২৯ অক্টোবর ২০২৬
ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্য…
  • ২৯ অক্টোবর ২০২৬