বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

১৮ মে ২০২৩, ০৮:৪১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাল্য বিয়ে নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরপাতা মজিবুল হক একাডেমিতে বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করে বাল্যবিবাহ না করার শপথগ্রহণ করেছে শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানটির প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১৮ মে) শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথবাক্য পাঠ করান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ।

গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাস্তবায়নাধীন সিওয়াইসিডিপির’র আওতায় কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসা’র আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনে আলোচনা সভা, শপথবাক্য পাঠ, বাল্যবিবাহ নিরোধ আইন, প্রতিরোধে করণীয় বিষয়ক তথ্য উপস্থাপন ও বুকলেট বিতরণ করা হয়। ‘আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, বাল্যবিয়ে প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এসব শ্লোগানে বিভিন্ন প্রচারপত্র ও বাল্যবিবাহ প্রতিরোধে আইন ও বিধি-বিধান প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ, বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুলতানা জোবেদা খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মামুন রশীদ, ইপসা জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঁঞা, বেসরকারি উন্নয়ন সংস্থা পিএসটিসি’র জেলা টিম লিডার তানিয়া আক্তার প্রমুখ।

ছাত্রদলের নেতৃত্ব থেকে সংসদে ৮ জন, এবার মন্ত্রিসভায় ঠাঁই চা…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
সাংবাদিকদের হেনস্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজন…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
জ্বালানি উপদেষ্টার পিএস হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোররাতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ‘স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে’ সেনা পাঠাবে পাঁচ দেশ
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রাইমারি নিয়োগে নারীদের ৬০ শতাংশ বক্তব্যটি মন্ত্রী হওয়ার প…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬