ঝড়ে জেলেদের ট্রলার ডুবে ভোলায় নিহত ১, উদ্ধার ২৬

১৬ মে ২০২৩, ০২:১১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
ট্রলার ডুবি

ট্রলার ডুবি © ফাইল ছবি

ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে ২৭ মাঝি নিয়ে জেলেদের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ মে) রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাট থেকে অদূরে মেঘনা নদীতে এঘটনা ঘটে।

বাতাসের তোড়ে উল্টে যাওয়া ট্রলারে কেবিনে আটকে পড়ে মোশারেফ হোসেন (মসু) নামের এক জেলে নিহত হয়েছে। নিহত জেলে হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আলীর ছেলে বলে জানা গেছে।

জেলে ট্রলারের মাঝি খোরশেদ আলম জানান, সোমবার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের  মাইনউদ্দিন মৎস্য ঘাট থেকে ২৭ জন মাল্লা নিয়ে মাছ শিকারের জন্য ট্রলারটি ছেড়ে যান। এসময় ঘাট থেকে দুই কিলোমিটার যাওয়ার পর মেঘনা নদীতে তার মাছ ধরার ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে বাতাসের তোড়ে উল্টে যায়।

তিনি জানান, এসময় অপর জেলেরা মেঘনায় ছিটকে পড়লেও ট্রলারে আটকে যান জেলে মোশারেফ হোসেন। নদীতে থাকা সামরাজ ঘাটের কাদের মাঝির মাছ ধরা ট্রলার মেঘনায় ভসমান জেলেদের ট্রলারসহ উদ্ধার করেন। এসময় জেলে মোশারেফের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া ট্রলার নিয়ে তীরে ফিরে এলে ট্রলারের কেবিনে আটকে থাকা জেলে মোশারেফের মরদেহ দেখতে পান।

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার জানান, নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুই বোনের মৃত্যু
  • ২৯ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২-এ জ্বালানি সরবরাহ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ভিডিওটি ছড়িয়েছি, কিন্তু ধারণ করেছি কিনা? হয়তো এ কারণেই আজ আ…
  • ২৯ অক্টোবর ২০২৬
মাঠ পুনরুদ্ধার আন্দোলন: আগারগাঁও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ফেক পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সাইবার বুলিং, …
  • ২৯ অক্টোবর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ২৯ অক্টোবর ২০২৬