ঢাকাসহ সারা দেশে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৬ মে ২০২৩, ০৮:২২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
ঢাকাসহ সারা দেশে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ সারা দেশে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা © সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অল্প কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ থাকলেও মঙ্গলবার (১৬ মে) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, মূলত পশ্চিমা লঘুচাপ ও মৌসুমের স্বাভাবিক প্রবণতা হিসেবেই মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে। সোমবার দেশে তেমন একটা বৃষ্টি দেখা যায়নি। এর কারণ, ঘূর্ণিঝড় মোখা সকল জলীয় বাষ্প টেনে নিয়ে মিয়ানমারের দিকে চলে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: আইসিটি বিভাগে চাকরি পেলেন দুই হাত হারানো চবির সেই ছাত্র

দেশের অন্যন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই তাপপ্রবাহ আজ কিছু কিছু জায়গা থেকে কমে আসতে পারে। 

এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close