কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬ মে ২০২৩, ১২:৩৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী © ফাইল ফটো

কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার জন্য দেশটির রাজধানী দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ থেকে ২৪ মে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

একই সঙ্গে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এর গত মার্চে এলডিসি৫ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

কাতারের আমিরের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওই সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।

কাতারের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কাতারের আমিরকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং অভিবাসন নিয়ে কথা বলার সম্ভাবনা আছে।

গত বছরের অক্টোবরে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। গত মার্চে প্রধানমন্ত্রীর সফরের সময়ে দুদেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী প্রায় ১,২০০ বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্য কাতারে গিয়ে কাতার সামরিক বাহিনীতে কাজ করবে।

যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলায় দুই ‘শুটার’ গ্রেপ্তার
  • ২৭ মার্চ ২০২৬
দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও পুড়ে ছাই
  • ২৭ মার্চ ২০২৬
তিনবারের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার
  • ২৭ মার্চ ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
  • ২৭ মার্চ ২০২৬
বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি
  • ২৭ মার্চ ২০২৬
আবাসিক ভবনের নিচে মিলল ২৫ হাজার লিটার ডিজেল 
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence