আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার জাহাঙ্গীর

১৫ মে ২০২৩, ০৭:৪০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম-কে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে রবিবার দলের সম্পাদকমণ্ডলীর সভায় জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ওই সভায় জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কারের জন্য দাবি তুলেন আওয়ামী লীগের দুজন যুগ্ম সাধারণ সম্পাদক। এসময় সভায় উপস্থিত থাকা অন্য সদস্যরা এতে সম্মতি জানান।

সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে জনানো হবে। তিনি যা বলবেন তাই করা হবে। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে দল তার প্রতি কঠোর হবে বলে জানান তিনি। এর এক দিন পরই জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত এলো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে ২০১৯ সালে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার হন জাহাঙ্গীর আলম। পরে মেয়র পদও হারান তিনি। নিজের ভুল স্বীকার করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে ক্ষমার আবেদন করলে শর্ত সাপেক্ষে গত জানুয়ারিতে তাকে ক্ষমা করা হয়। কিন্তু এর চার মাস না যেতেই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হন তিনি। এরই মধ্যে গুম হওয়ার আশঙ্কার কথা জানিয়ে দল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এতে ক্ষুব্ধ হয় আওয়ামী লীগের হাই কমান্ড। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান কেন্দ্রীয় নেতারা। যার ফল শ্রুতিতে সম্পাদকমণ্ডলীর সভায় জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়।

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence