মহার্ঘ্য ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা নেই: প্রধানমন্ত্রী

১৫ মে ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মহার্ঘ্য ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। যেহেতু ইনফ্লেশন বেড়ে গেছে, তাই ক্রয় ক্ষমতা অনুযায়ী এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন যেন বাড়তে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।

সোমবার (১৫ মে) বিকেল সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ২০১৫ সালে আমরা যখন বেতন ভাতা বৃদ্ধি করি, আমরা একটা গবেষণায় দেখেছিলাম যে ইনফ্লেশনের (মুদ্রাস্ফীতি) সাথে সাথে একটা পারসেন্ট হারে বেতন বাড়বে। প্রতি বছরের হিসাব মতে ইনফ্লেশন যত বাড়বে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা বেতন বাড়াই। অনেক সুযোগও দিয়েছি, বৈশাখী ভাতা থেকে শুরু করে, ফ্ল্যাট কেনার ভাতা, গাড়ি কেনার লোন ইত্যাদি।

তিনি বলেন, যেহেতু ইনফ্লেশন কিছু বৃদ্ধি পেয়েছে, আমরা সেই জায়গায় আবার কতটুকু পর্যন্ত সুযোগ দেওয়া যায় সেই চিন্তা-ভাবনা করছি। প্রতি বছরের হিসাব মতো ইনফ্লেশন যত বাড়বে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা বেতন বাড়াব। তাছাড়া অনেক সুযোগও দিয়েছি। বৈশাখী ভাতা থেকে শুরু করে ফ্ল্যাট কেনার লোন, গাড়ি কেনার লোনসহ অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, এই করোনার সময়, ইউক্রেন যুদ্ধের সময় বাজেট যে করতে পারছি এজন্য ধন্যবাদ জানাবেন। বাজেটের প্রস্তুতি ঠিকঠাক করে দিয়েছি। কোনো অনাথ এসে কী বলছে সেই দায়িত্ব তো আমরা নেব না। আইএমএফ লোন তাদেরকেই দেয় যাদের লোন পরিশোধ করার সক্ষমতা থাকে। বাংলাদেশের অর্থনীতি এতো অনাথ হয়নি। দেওয়ার মতো সামর্থ্য আছে বলেই আমরা নিয়েছি, এটা বাস্তব কথা।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ফের সতর্ক করল তুরস্ক
  • ০৮ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে স্ত্রীকে স্বামীর বেধড়ক মারধরের ভাইরাল ভিডিওটি প…
  • ০৮ মার্চ ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নিশাত, সাধ…
  • ০৮ মার্চ ২০২৬
ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড ইফতা…
  • ০৮ মার্চ ২০২৬
চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ০৮ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৮ মার্চ ২০২৬