ঘরে পাওয়া গেল কলেজছাত্রের ঝুলন্ত লাশ

১৫ মে ২০২৩, ০২:০২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
সবুজবাগ থানা

সবুজবাগ থানা © ফাইল ফটো

রাজধানীর সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ এলাকায় দ্রুব সরকার(১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর কায়েতপাড়ার জয় গোপাল সরকারের ছেলে ধ্রুব সরকার (১৯)। পরিবারের সঙ্গে পূর্ব রাজারবাগ ১২/ডি নম্বর বাড়িতে থাকতেন। সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছিল ধ্রুব।

সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. সবুজার আলী বলেন, খবর পেয়ে আমরা মুগদা জেনারেল হাসপাতাল থেকে রাত দুইটার দিকে মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য সকালে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দ্রুব সরকার স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করত। প্রাথমিকভাবে জানতে পারি- তার মা মিনু রানী সরকারের সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তারা বর্তমানে সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ ১২/জি বাসায় ভাড়া থাকতো। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পূর্ব কয়েক পাড়া এলাকায়। সে ওই এলাকার জয় গোপাল সরকারের ছেলে ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

মৃত ধ্রুব সরকারের মামা উত্তম সরকার রনি জানান, দুই ভাইয়ের মধ্যে বড় ছিল ধ্রুব। সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছিল ধ্রুব। তবে পড়ালেখায় তার তেমন মনোযোগ ছিল না। এ জন্য তাকে প্রবাসে পাঠানোর পরিকল্পনা করছিল পরিবার। তবে সে কিছুতেই রাজি হচ্ছিল না। এসব বিষয়ে মা-বাবার সঙ্গে রাগারাগি হয় তার। রাতের খাবার খেয়ে একপর্যায়ে অভিমান করে রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে।

কিছুক্ষণ পর জানালা দিয়ে তার মা দেখেন, ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। তখন তার চিৎকারে স্বজনরা জড়ো হয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে মুগদা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence