ভিকারুননিসায় ১৮ শিক্ষার্থীর সহোদরাকে ভর্তির নির্দেশ

০৯ মে ২০২৩, ০৮:৫৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ১৮ শিক্ষার্থীর সহোদরাকে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৮ জন শিক্ষার্থীর পক্ষে তাদের অভিভাবকের করা রিটের শুনানির নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৮ মে) রুলসহ এ আদেশ।

মঙ্গলবার (৯ মে) এ তথ্য জানিয়েছেন রিট আবেদনের পক্ষে শুনানি করা আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে, ৬ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ৫৬ সহোদরাকে ভর্তির নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগ।

আইনজীবীরা জানান, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা যমজ ভাই-বোন যদি একই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে।

কিন্তু গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা যমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়।

আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা, ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোন যদি একই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে। এই ১৮ শিশুর সহোদরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সমস্যা হচ্ছে গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়। কিন্তু এ শিক্ষার্থীর ভর্তির আবেদন করেছে পরিপত্র জারির আগে। যে কারণে শিক্ষার্থীর অভিভাবকেরা পরিপত্রটি চ্যালেঞ্জ করে গত ৩০ এপ্রিল হাইকোর্টে রিট করেছিলেন।

সোমবার এ বিষয়ে শুনানি শেষে সংশোধিত নীতিমালার বিধিটি এই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে ৩ মাসের জন্য স্থগিত করেছেন। পাশাপাশি তাদের ভর্তি নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

পরবর্তী জাতীয় নির্বাচনেই বোঝা যাবে জামায়াতের উত্থান কতটা স্…
  • ২৯ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ড্যানিশ কনডেন্সড মিল্ক, আ…
  • ২৯ অক্টোবর ২০২৬
আইডিএর নেতৃত্বে জুলাই অভ্যুত্থানে খালেদা জিয়াকে ট্রলকারী-সহ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ভোটারদের বাধা, আগাম সিল-স্বাক্ষর ও এজেন্টদের বের করে দেওয়ার…
  • ২৯ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ
  • ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-চীনের হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্…
  • ২৯ অক্টোবর ২০২৬