টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪২ PM
জাপানে টয়োটার কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে টয়োটার কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রতিষ্ঠানটির প্রথম দিককার যাত্রীবাহী গাড়ি পরিদর্শন করেন তিনি। টয়োটা কর্মকর্তাদের আমন্ত্রণে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় টয়োটার কারখানা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পরিদর্শনের একপর্যায়ে টয়োটার শুরুর দিকের যাত্রীবাহী গাড়ি দেখানো হয় তাঁকে।

টয়োটার গাড়ি নির্মাণের ইতিহাসে ১৯৩৫ সাল ছিল গুরুত্বপূর্ণ একটি বছর। ওই বছর টয়োডা পরিবারের উদ্যোগে তৈরি হয় মডেল এ১ গাড়ির প্রোটোটাইপ। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে তৈরি হয় টয়োডা মডেল এএ, যা প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি হিসেবে পরিচিত। জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬