কৃষকের ১২ শতাংশ জমির মুগডাল তুলে দিলেন ছাত্রলীগের নেতারা

০৯ মে ২০২৩, ০২:৫৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
কৃষকের ১২ শতাংশ জমির মুগডাল তুলে দিলেন ছাত্রলীগের নেতারা

কৃষকের ১২ শতাংশ জমির মুগডাল তুলে দিলেন ছাত্রলীগের নেতারা © টিডিসি ফটো

পটুয়াখালীর দুমকিতে মুগ ডালের বাম্পার ফলন হলেও মুগডাল তোলা নিয়ে শ্রমিকের সংকট এবং বিপাকে ছিলেন কৃষক।  এমতাবস্থায় কৃষকের পাশে এগিয়ে এসেছে দুমকি উপজেলা ছাত্রলীগ।  

মঙ্গলবার (০৯ মে) সকাল ১০টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের শেখ আতিকের ১২শতাংশ জমির মুগডাল তুলে দেন  উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্সের নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। 

উপকারভোগী শেখ আতিক বলেন, তুলুনি (শ্রমিক) সংকটে মুগডাল নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা জানতে পেরে আমার মুগ ডাল তুলে দেয়, এতে আমি অনেক উপকৃত হয়েছি। 

ছাত্রলীগের সোনালী অতীত উল্লেখ করে এস এম প্রিন্স ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের উপজেলায় এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে কিন্তু শ্রমিক সংকট থাকায় মুগডাল তোলা ব্যাহত হচ্ছে জেনে আমার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তার (আতিক শেখ) কিছু জমির ডাল তুলে বাড়িতে পৌঁছে দেই।

6eebb8ab-6b82-469c-9378-f359fb076d76

এ ধরনের জনকল্যাণমূলক কাজে ছাত্রলীগ অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও কৃষকের পাশে থাকবে বলে আমার বিশ্বাস। 

উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ১'শ ৭১ হেক্টর জমিতে মুগডালের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে মুগডাল তোলা ব্যাহত হচ্ছে। 

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬