ঢাকাসহ ৮ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

০১ মে ২০২৩, ১২:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ঝড়বৃষ্টির পূর্বাভাস

ঝড়বৃষ্টির পূর্বাভাস © সংগৃহীত

ঢাকাসহ দেশের ৮ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (১ মে) দুপুরের পর ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি

সোমবার সকলা ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, দুপুরের পর দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে। এ সময় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৫ জুলাই ২০২৬
ছাত্রদের ওপর হামলা, ভিডিও করায় সাংবাদিককে পেটাল অটোরিকশা চা…
  • ২৫ জুলাই ২০২৬
বিএনপির তিন এমপির ভাইরাল ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী কী পদক্ষে…
  • ২৫ জুলাই ২০২৬
বাহাত্তরের সংবিধানই ফ্যাসিবাদ তৈরির ভিত্তি, সুবিচার ছাড়া মব…
  • ২৫ জুলাই ২০২৬
দুপুরে পদত্যাগ, রাতেই নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ
  • ২৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে বাস চাপায় নারীর মৃত্যু
  • ২৫ জুলাই ২০২৬