২১ মে থেকে শুরু হজ্জ ফ্লাইট

২৫ এপ্রিল ২০২৩, ০৯:৪৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
হজ্জ ফ্লাইট

হজ্জ ফ্লাইট © সংগৃহীত

পবিত্র হজ্জ পালনে বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য ফ্লাইট শুরু হবে আগামী ২১ মে থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন ও ফ্লাইটনাস হজযাত্রী পরিবহন করবে। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বিধায় সোমবার (২৪ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

হজের চুক্তি অনুযায়ী, এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এ পর্যন্ত সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৬৯৫ জন।

অপরদিকে চলতি বছর হজে যেতে ইচ্ছুকদের কোটা পূরণ করতে ‘একদিনের বিশেষ’ সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গত ৮ ফেব্রুয়ারি প্রথম হজ নিবন্ধন শুরু হয়। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২৭ হাজার ১৯৭ জনের হজ কোটা এখনো পূরণ হয়নি। অথচ কোটা পূরণে আট বার সময় বাড়ানো হয়েছে। কিন্তু এখনো চার হাজারের বেশি হজযাত্রীর কোটা ফাঁকা রয়েছে। এমন অবস্থায় এ সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬