‘পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই’ লিখে গিনেস বুকে বাংলাদেশি ঋতুরাজ

২০ এপ্রিল ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে বাংলাদেশের ঋতুরাজ ভৌমিক হৃদ্য

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে বাংলাদেশের ঋতুরাজ ভৌমিক হৃদ্য © সংগৃহীত

‘পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই’ লেখক হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে বাংলাদেশের ঋতুরাজ ভৌমিক হৃদ্যের। তার বাবা শুভাশিস ভৌমিক শুভ এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 
ঋতুরাজ ভৌমিক ‘গুডউইল ফ্যাক্টরি’ ও ‘গুডউইল ফ্যাক্টরি-২’ বই সিরিজ লিখেছে সে। তার বয়স হয়েছে মাত্র ৯ বছর ৬৪ দিন। ঢাকায় গত ৯ মার্চ বিষয়টি যাচাই করা হয়েছে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।
 
শুভাশিস ভৌমিক লিখেছেন, কীভাবে উচ্ছাস প্রকাশ করবো আমার জানা নেই। হয়তো কিছুটা অতিরঞ্জিত হবে, উচ্ছাসের বাহুল্যতার জন্য আগেই ক্ষমাপ্রার্থী। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ঋতুরাজের নাম ‘পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই’ লেখক হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে।
 
নিজের ছেলের নাম এবং তার পাশে দেশের নামকে বিশ্ব দরবারে দেখতে পেয়ে,আমার মনে হচ্ছে,এ পৃথিবীতে আমার আসলে চাওয়ার আর খুব একটা কিছু নেই। আগামী কয়েকদিন দেশের বাইরে থাকবো। দেশে ফিরে এ সাফল্যের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে উদ্‌যাপন করবো। অনেক মানুষকে কৃতজ্ঞতা জানানোর বাকি।
 
ঋতুরাজের জন্য আশীর্বাদ করবেন যেন ওর পা সবসময় মাটিতে থাকে এবং ও যেন মানুষের ভালোবাসার প্রতিদান বিনয়ের সাথে ফেরত দিতে পারে।
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬