ক্ষমা চেয়ে নামাজ পড়ানোর অনুমতি পেলেন সেই ইমাম

২০ এপ্রিল ২০২৩, ১০:১২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
রুহুল আমিন

রুহুল আমিন © সংগৃহীত

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জামে মসজিদের ইমাম রুহুল আমিনকে মসজিদে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। মসজিদ কমিটির কাছে ক্ষমা প্রার্থনা করায় তাকে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইমাম সাহেবের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। পরে ইমাম সাহেব আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়ায় তাঁকে মসজিদে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।’

ওই মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন বলেন, ‘আমাকে আজ জোহরের নামাজ থেকে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত রোববার রাতে তারাবিহ নামাজ শেষে মোনাজাতে ঘুষ-দুর্নীতি নিয়ে দোয়া করেন মসজিদের ইমাম রুহুল আমিন। তাতে ক্ষুব্ধ হয়ে প্রায়ই তিনি রাষ্ট্র ও সরকারবিরোধী বক্তব্য দেন এই অভিযোগ তুলে তাঁকে ইমামতি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে আজকের পত্রিকায় খবর প্রকাশের পর কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও মসজিদ কর্তৃপক্ষ আজ তাঁকে নামাজ পড়ানোর অনুমতি দেয়।

নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence