এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

২০ এপ্রিল ২০২৩, ০৯:৪৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
বাস দুর্ঘটনা

বাস দুর্ঘটনা © ফাইল ফটো

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভুঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শরীয়তপুরগামী পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ সামনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পদ্মা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের একপাশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত ৮-১০ জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ দিকে দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

জুমার দিনের যত ফজিলত ও আমল, যে কাজগুলোতে মিলতে পারে গুনাহ ম…
  • ৩০ অক্টোবর ২০২৬
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাস উদগিরণে লাগা আগুন নেভেনি, ১৪৪ ধারা জারি
  • ৩০ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই
  • ৩০ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬