একদিনের ব্যবধানে দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

১৯ এপ্রিল ২০২৩, ১১:৩০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM

© প্রতীকী ছবি

ঈদের ছুটি সত্ত্বেও দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।  আজ বুধবার (১৮ এপ্রিল রাতে) বিউবোর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের ছুটি সত্ত্বেও চলমান তীব্র তাপদাহে জনজীবনের চাহিদা পূরণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বুধবার রাত ৯টায় ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন করেছে। যা এ যাবত দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড।

এর আগের দিন গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল। সোমবার বিদ্যুৎ উতপাদন হয়েছিল ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট।

বিউবো থেকে এক বার্তায় বলা হয়, সম্মানিত গ্রাহকবৃন্দ আপনারা জানেন যে, এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসঙ্গে হওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর সঙ্গে যোগ হয়েছে ইতিহাসের ভয়াবহ দাবদাহ। ফলে অনেক জায়গাতেই অনিচ্ছাকৃত লোডশেডিং হচ্ছে। তবে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, জনজীবনে স্বস্তি ফেরাতে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের যত খেলা
  • ৩০ অক্টোবর ২০২৬
সম্ভাবনার ক্যাম্পাস, সংকটের বাস্তবতা, শিক্ষার্থীদের আক্ষেপ …
  • ৩০ অক্টোবর ২০২৬
নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, স্কুলছাত্র বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
মণিপুরে ফের উত্তেজনা, ৩১ অক্টোবর মহাসমাবেশ
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসের কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করল জব…
  • ৩০ অক্টোবর ২০২৬