তারাবির নামাজ শেষে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল দুই বন্ধুর

১৯ এপ্রিল ২০২৩, ০৮:৫২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
মো. নজরুল ইসলাম ও রায়হান মোল্লা

মো. নজরুল ইসলাম ও রায়হান মোল্লা © সংগৃহীত

ফরিদপুরে পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।  নিহত দুইজন একে অপরের বন্ধু বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে, মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এশা ও তারাবির নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন নজরুল ও রায়হান। এসময় কোমরপুরে দুর্ঘটনার শিকার হন তারা। নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং রায়হান মোল্লাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় সিএনজির ২ যাত্রীর অবস্থাও গুরুতর।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence